ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা প্রকাশ করল পেন্টাগন
প্রকাশিত : ১১:০৬, ৪ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীতে হতাহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৬৫ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। একই সময় প্রাণ হারিয়েছেন ১৩ জন।
ইরানে চলমান যুদ্ধে গতকাল শুক্রবার পর্যন্ত এ হতাহতের হিসাব প্রকাশ করে পেন্টাগন।
গতকাল ইরানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা ঘটেছে। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়েছেন কিনা বা হতাহতের তালিকায় এ ঘটনায় সম্পৃক্ত কেউ আছেন কিনা—সেটা স্পষ্ট নয়।
পেন্টাগনের হিসাব অনুযায়ী, আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া ইরান যুদ্ধে মার্কিন নৌবাহিনীর ৬৩ জন ও বিমান বাহিনীর ৩৬ জন আহত হয়েছেন। বাকি ১৯ জন মেরিন সেনা।
এএইচ
আরও পড়ুন










